মেনু নির্বাচন করুন

স্কুল সম্পর্কে

প্রাইম ল্যাব. স্কুল এন্ড কলেজ জামালপুর জেলার অন্তর্গত জামালপুর সদর উপজেলায় বকুলতলা মোড়ে এক মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে, যা একাডেমিক মান নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট ভৌগলিক বা প্রশাসনিক এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির ঠিকানা বা ভৌগলিক অবস্থান সমতল ভূমি, যা মানচিত্রের উপর এর অবস্থান চিহ্নিত করতে সহায়ক। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা লাভের এক যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি শিক্ষার গুনগত মান দেশের প্রচলিত শিক্ষার মানের সাথে সামন্জস্য বজায় রাখতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অনেক ছাত্র/ছাত্রী বের হয়ে উচ্চ শিক্ষা লাভ করে অনেকেই উচ্চ পদস্থ কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও অনেক গুরুত্বপুর্ণ পেশায় নিয়োজিত হয়ে দেশের সেবা করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পরীক্ষার ফলাফল উপজেলার মধ্যে সন্তোষজনক। প্রতিষ্ঠানের লেখাপড়ার মান বজায় রাখার জন্য চেয়ারম্যান মহোদয় ও তাঁর সহকর্মী এবং অভিভাবক সদস্যগণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশাকরি অদুর ভবিষ্যতে লেখাপড়া, খেলাধুলা ও অন্যন্য সহপাঠ্যক্রমিক কাজের মাধ্যমে উন্নয়ন ঘটিয়ে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এক যুগান্তকারী ভূমিক রাখবে।